ছবি : লেখক
বিসিএস প্রস্তুতি ও সাফল্যের প্রথম শর্ত হলো সিলেবাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য প্রয়োজন সুপরিকল্পিত ও বিষয়ভিত্তিক প্রস্তুতি এবং ধারাবাহিক অনুশীলন। প্রস্তুতির শুরুতেই তাই সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বণ্টন:
১. বাংলা ভাষা ও সাহিত্য : ৩০ নম্বর
২. English Language and Literature : ৩০ নম্বর
৩. বাংলাদেশ বিষয়াবলি : ২৫ নম্বর
৪. আন্তর্জাতিক বিষয়াবলি : ২৫ নম্বর
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা : ১০ নম্বর
৬. সাধারণ বিজ্ঞান : ১৫ নম্বর
৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি : ১৫ নম্বর
৮. গাণিতিক যুক্তি — ২০ নম্বর
৯. মানসিক দক্ষতা : ১৫ নম্বর
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন : ১৫ নম্বর
সর্বমোট: ২০০ নম্বর।
প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস:-
প্রথমত, নির্ধারিত সিলেবাস অনুসরণ করে বিষয়ভিত্তিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোনো বিষয় বাদ দেওয়া যাবে না।
দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ ও তুলনামূলক দুর্বল বিষয়গুলো চিহ্নিত করা জরুরি। সেসব বিষয়ের প্রতি বেশি নজর দিতে হবে এবং বেশি সময় দিতে হবে।
তৃতীয়ত, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ও নিয়মিত অনুশীলন করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক প্রশ্ন পুনরাবৃত্তি হয়। এ ছাড়া প্রশ্নের ধরন সম্পর্কে সুস্পষ্ট ধারণাও পাওয়া যায়।
চতুর্থত, অর্জিত জ্ঞান ধরে রাখতে নিয়মিত পুনরাবৃত্তি ও নিজের প্রস্তুতি মূল্যায়ন করতে হবে। রিভিশন দেওয়া অত্যন্ত জরুরি।
পঞ্চমত, দীর্ঘমেয়াদি প্রস্তুতিতে শৃঙ্খলা, ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মাঝপথে হাল ছেড়ে দেওয়া যাবে না। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।
লেখক: অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা।
লেখা: সংগৃহীত।
