প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক হলেন মনজুরুল ইসলাম
এর আগে এ কে এম মনজুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৮৬ সালে দৈনিক নব অভিযান পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। চল্লিশ বছরের সাংবাদিকতা জীবনে দেশের শীর্ষ স্থানীয় বাংলা, ইংরেজী দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন তিনি।