অনিয়মের আখড়া ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
ন্যূনতম অভিজ্ঞতা না থাকলেও পেয়েছেন নিয়োগ, পরবর্তী সময়ে নিয়েছেন পদোন্নতিও। আরবি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা এমন অনিয়মের মাধ্যমে হাতিয়েছেন ৭৭ লাখ ৯৪ হাজার ৬৩২ টাকা। এঁরা হলেন উপপরিচালক জিয়াউর রহমান ও উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।