২৯ অক্টোবর বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের ফল হচ্ছে না। আগামী ৩১ অক্টোবর শনিবার সারাদেশে এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৪ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ২৯ অক্টোবরে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তথ্য জানিয়েছিলেন সাংবাদিকদের। ফল প্রকাশের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা শিক্ষা বোর্ড থেকে।
২৭ অক্টোবর দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের ব্যাপারে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
আগামী ৩১ অক্টোবর রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
