সাংবাদিক আবদুল হাই তুহিনকে হুমকির ঘটনায় ডিআরইউ`র উদ্বেগ
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পাশাপাশি, ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।