প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে
এ বছর ২০২৭ শিক্ষাবর্ষের বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড এবং পিজিডি ইন আইসিটি, ডাটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি কোর্সে ভর্তি নেওয়া হবে। এছাড়া ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, এমএসসি ইন সিএসই ও এমবিএ; ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ২০২৬ শিক্ষাবর্ষের ২ বছর মেয়াদী মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম কোর্সেও ভর্তির সুযোগ রয়েছে।