এসএসসিতে সামসুল হক খান স্কুলে বৃত্তি পেল ১১৩ শিক্ষার্থী
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিরলস চেষ্টা এবং পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতার ফলেই আমরা বারবার এমন অনন্য অর্জন ধরে রাখতে সক্ষম হচ্ছি। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক সনদ নয়, বরং শিক্ষার্থীদের আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।