বুধবার, ২১ অক্টোবর ২০২৬

| ৫ কার্তিক ১৪৩৩

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

এসএসসিতে সামসুল হক খান স্কুলে বৃত্তি পেল ১১৩ শিক্ষার্থী

ক্যাম্পাস বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ২০ অক্টোবর ২০২৬

এসএসসিতে সামসুল হক খান স্কুলে বৃত্তি পেল ১১৩ শিক্ষার্থী

​মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজধানীর ডেমরায় অবস্থিত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে মেধা তালিকায় (ট্যালেন্টপুল) ১৭ জন এবং সাধারণ তালিকায় ৯৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ১৯ অক্টোবর, সোমবার এই বৃত্তির ফল প্রকাশ করে। 

​​প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিরলস চেষ্টা এবং পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতার ফলেই আমরা বারবার এমন অনন্য অর্জন ধরে রাখতে সক্ষম হচ্ছি। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক সনদ নয়, বরং শিক্ষার্থীদের আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।

​শিক্ষা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- পড়ালেখার গুণগত মান, শৃঙ্খলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে ডেমরা এলাকার এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই রাজধানীতে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এসএসসি পরীক্ষার ফলাফলের মতো বৃত্তি পরীক্ষাতেও বারবার কৃতিত্বের লড়াইয়ে অদম্য সেরা হয়ে ওঠা প্রতিষ্ঠানটিকে নতুন মর্যাদায় উদ্ভাসিত করেছে।

​শিক্ষার্থীদের এমন সাফল্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীরা উত্তীর্ণ সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।