মাউশিতে তদবির করতে এসে ধরা ভুয়া যুগ্মসচিব
সুলতানশাহী কেকানিয়া উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির চার কর্মচারীর নিয়োগের তদবির নিয়ে গত দুই সপ্তাহ আগে মাউশিতে আসেন আলমগীর শিকদার। এ সময় মাউশির শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-২) মওদুদ আহমদের কাছে গিয়ে নিজেকে বিসিএসের ১৩তম ব্যাচের কর্মকর্তা ও এলজিইডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তার ছেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত বলে পরিচয় দেন। তবে তার কথাবার্তায় সন্দেহ হলে মওদুদ আহমদ আজ তাকে আবার মাউশিতে ডেকে আনেন। পরে জিজ্ঞাসাবাদে ভুয়া প্রমাণিত হলে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে মাউশি কর্তৃপক্ষ।