রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে ২৫৩ জন ছাত্র-ছাত্রী জুনিয়র বৃত্তি লাভ করেছেন। এদের মধ্যে ৮৫ জন মেধাবৃত্তি ও ১৬৮ জন সাধারণ বৃত্তি পেয়েছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২৫ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃত্তি পরীক্ষার এই ফল প্রকাশ করেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরের প্রশাসনিক থানাভিত্তিক কোটায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি বৃত্তি লাভের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা আর শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিক-নির্দেশনার কারণে বরাবরই ভাল ফল করছে এ শিক্ষা প্রতিষ্ঠান।
