সোমবার, ১৫ জুন ২০২৬

| ১ আষাঢ় ১৪৩৩

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফি কত, দেখুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ২৩ অক্টোবর ২০২৩

শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফি কত, দেখুন

সরকারী ও বেসরকারী বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। ভর্তি প্রক্রিয়ায় ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচিত হওয়ার কারণে ভর্তির অনলাইন ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করতে হবে। তবে দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে এই ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর এলাকায় ২ হাজার টাকা নেওয়া যাবে। ঢাকা ব্যতিত অন্য মেট্রোপলিট্রন এলাকায় ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না।

এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ও টিউশন ফি সংক্রান্ত মন্ত্রণালয়ের পরিপত্র অনুসরণ করতে হবে।

ভর্তি নীতিমালায় বলা হয়েছে, সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর এলাকায় ২ হাজার টাকা নেওয়া যাবে। ঢাকা ব্যতিত অন্য মেট্রোপলিট্রন এলাকায় ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না। 

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করা যাবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা গ্রহণ করা যাবে। 

উন্নয়ন খাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অন্য ক্লাসে ভর্তির ক্ষেত্রে প্রতিবছর সেশনচার্জ নেওয়া যাবে। তবে পুন:ভর্তির কোনো ফি নেওয়া যাবে না।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করা যাবে। আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা গ্রহণ করা যাবে।

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্ট্রের তহবিলের জন্য ভর্তিকালীন সময় শিক্ষার্থী প্রতি ১০০ টাকা নিয়ে সংশ্লিষ্ট হিসাব খাতে জমা দিতে হবে উল্লেখ করে নীতিমালায় বলা হয়, ৭০ টাকা অবসর ও ৩০ টাকা কল্যাণ তহবিলের জন্য জমা দিতে হবে।

সরকার নির্ধারিত ফি এর বেশি অর্থ আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

প্রসঙ্গত, বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণীতে ও আসন ফাঁকা থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকার নির্ধারিত ফি এর বেশি অর্থ আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার