বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

| ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

আমার তিন শিশুকন্যাকে দেখে রাইখেন : মুফতি আমীর হামজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ১৮ জানুয়ারি ২০২৬

আমার তিন শিশুকন্যাকে দেখে রাইখেন : মুফতি আমীর হামজা

- ফাইল ফটো

নানাভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতের এমপি পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। ১৮ জানুয়ারি, রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আমির হামজা তার পোস্টে বলেন, ‘একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যাসন্তানকে একটু দেখে রাইখেন।’