শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

| ১৬ আশ্বিন ১৪৩৩

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক হলেন মনজুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ১ অক্টোবর ২০২৬

প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক হলেন মনজুরুল ইসলাম

দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক নিযুক্ত হলেন এ কে এম মনজুরুল ইসলাম। 

১ অক্টোবর, বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশ এর কার্যালয়ে নতুন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রকাশক কাউসার আহমেদ অপু, ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু, প্রধান বার্তা সম্পাদক কামরুল হাসান খান, গ্রীন টেলিভিশনের হেড অব নিউজ মাহমুদ হাসান, নির্বাহী সম্পাদক ফারুক হোসেন, চিফ নিউজ এডিটর শিপন হালদার, হেড অব ডিজিটাল দেলোয়ার রাশেদ, প্রতিদিনের বাংলাদেশের ডিজিটাল ইনচার্জ মাহমুদুল হাসান শাওন, সহযোগী সম্পাদক ইমতিয়ার শামীম, উপ-সম্পাদক হোসেন শাহীন মজনুসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মকর্তারা।

এর আগে এ.কে.এম মনজুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৮৬ সালে দৈনিক নবঅভিযান পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। চল্লিশ বছরের সাংবাদিকতা জীবনে দেশের শীর্ষ স্থানীয় বাংলা, ইংরেজী দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন।

বাংলাদেশের প্রথম বেসরকারি এফএম বেতার রেডিও মেট্রোওয়েভ এ কর্মরত ছিলেন কিছু সময়। সাংবাদিকতার প্রায় সকল ক্ষেত্রেই কাজ করেছেন। তবে তিনি মূলত: রাজনৈতিক রিপোর্টার।

সাংবাদিকতার জন্য রোটারী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বিচারপতি মাহবুব মোর্শেদ স্বর্ণপদক, মানবাধিকার স্বর্ণপদকসহ বেশকিছু পুরষ্কারও লাভ করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য। রিপোর্টারদের শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সদস্য। ক্রাইম রিপোটার্স এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ছিলেন। সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামেও ছিলেন সক্রিয়। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাচিত নির্বাহী সদস্য (১৯৯৫), বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সদস্য।

মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের জীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার গ্র্যাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এ্যালামনাই এসোসিয়েশনের জীবন সদস্য, বাংলাদেশ দর্শন সমিতির জীবন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন ডিইউ’৮৩ ফাউন্ডেশনের জীবন সদস্য। ১৯৮১ সালে এসএসসি উত্তীর্নদের সংগঠন ‘একাশিয়ান’ এর তিনি এডমিন মেম্বার।

এছাড়া তিনি ঢাকা ইউনির্ভাসিটি রোটার‍্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রোটারী ক্লাব অব ঢাকা কসমোপলিটনের প্রাক্তন সদস্য। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। তিনি ১৯৬৫ সালে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব গ্রামে জন্মগ্রহন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এ কে এম মনজুরুল ইসলাম।