এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এর মধ্যে রাজধানীর শীর্ষ কলেজগুলোর মধ্যে জিপিএ -৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২ হাজার ৭২৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ জন।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩ হাজার ৪০৫ জন পাশ করেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৪৯ জন। পাসের হার ৯২ দশমিক ২৩ শতাংশ।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২ হাজার ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ হাজার ৭৩ জন। পাশের হার ৯৭.৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতো নজরকাড়া সাফল্য ধরে রেখেছে। এবার প্রতিষ্ঠানটিতে ৯৯.৫৯ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৯৩ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৫৪, ব্যবসায় শিক্ষায় ২৭ এবং মানবিক বিভাগে ১২ জন রয়েছে। ইংলিশ ভার্সনের ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।
রাজউক উত্তরা মডেল কলেজ শতভাগ পাশের সাফল্য ধরে রাখার পাশাপাশি বেশির ভাগ শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫। এবার প্রতিষ্ঠানটির ৯০৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ ১ হাজার ৪৮৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এবার ৬৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯ দশমিক ৬৯ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০০ জন।
হলিক্রস গার্লস হাই স্কুল খেকে এবারও শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন।
